ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ জুলাই ২০২৪: ডিবি কার্যালয়ে ছয় সমন্বয়কের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা—যে ঘটনা জন্ম দিয়েছিল ব্যাপক বিতর্ক বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা নিয়ে রোনালদো নাজারিওর কড়া মন্তব্য প্লাস্টিকের দাপটে হারিয়ে যাচ্ছে মাটির ঐতিহ্য, টিকে থাকার লড়াইয়ে কুমোরশিল্প ঈদে ১০ লাখ টাকার বরাদ্দের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করলেন এমপি হাসনাত আবদুল্লাহ বিশ্বের ট্রাভেল ও পর্যটনকে হাতের মুঠোয় এনেছে ওটিএ কমেছে সড়ক বেড়েছে মামলা, কমেনি দুর্ঘটনা কোভিড, নন-কোভিড দুই সেবাই চলবে মুগদা হাসপাতালে করোনার মধ্যেই ঘুরতে পারেন বিশ্বের যেসব শহরে দুবাই প্রবাসীদের জন্য বিমানের দুইটি অতিরিক্ত ফ্লাইট প্রাথমিক শেষ না হতেই শিশু শ্রমিক!

বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা নিয়ে রোনালদো নাজারিওর কড়া মন্তব্য

‘সৌদি আরবে খেলার মতো মান থাকলেও বিশ্বকাপের জন্য শরীর আর সাড়া দিচ্ছে না’

বিশ্বকাপের ফাইনালের আগে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার ও বিশ্বকাপজয়ী রোনালদো নাজারিও। তাঁর মতে, বয়সের প্রভাব এখন ক্রিস্টিয়ানো রোনালদোর শারীরিক সক্ষমতায় স্পষ্ট এবং বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় খেলার জন্য তাঁর শরীর আগের মতো সাড়া দিচ্ছে না।

সময়ের সঙ্গে বিশ্বের সেরা ফুটবলারদেরও শারীরিক সক্ষমতা কমে আসে উল্লেখ করে রোনালদো নাজারিও বলেন, একসময় শরীরই একজন খেলোয়াড়কে জানিয়ে দেয়—আর আগের মতো এগিয়ে যাওয়া সম্ভব নয়।

তিনি বলেন, “আপনার শরীরই একসময় বলে দেয়, আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমার মনে হয়, ক্রিস্টিয়ানো ও নেইমার দুজনই এখন তাদের শরীরের সঙ্গে এমন এক পর্যায়ে পৌঁছেছে। নিজের শরীরের বিরুদ্ধে লড়াই জেতা খুবই কঠিন।”

ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে আরও কড়া মন্তব্য করে ব্রাজিলের সাবেক এই তারকা বলেন, “হয়তো তার এখনও সৌদি আরবে খেলার মতো মান আছে। কিন্তু বিশ্বকাপে খেলাটা অনেক বেশি কঠিন। সেখানে প্রতিযোগিতার মান অনেক উঁচু। ফুটবলের প্রতি যতই ভালোবাসা, আবেগ বা খেলার ইচ্ছা থাকুক না কেন, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় শরীরই।”

নিজের ক্যারিয়ারের প্রসঙ্গ টেনে রোনালদো নাজারিও বলেন, “আমি নিজেও আর খেলি না, কারণ আমার মস্তিষ্ক যেভাবে খেলতে চায়, শরীর সেভাবে সাড়া দিতে পারে না।”

২০২৬ বিশ্বকাপে শেষ ষোলোতে স্পেনের কাছে ১–০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। সেই ম্যাচের মধ্য দিয়েই এবারের বিশ্বকাপে শেষ হয় ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর অভিযান। তবে এখনো জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেননি পর্তুগিজ এই তারকা। ফলে ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপে তাকে আবারও দেখা যেতে পারে—এমন জল্পনাও রয়েছে।

আল-নাসরের হয়ে খেলা ক্রিস্টিয়ানো এবারের বিশ্বকাপে তিনটি গোল করেছেন। এর মধ্যে দুটি উজবেকিস্তানের বিপক্ষে এবং একটি শেষ ৩২-এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে।

তবে অবসরের নির্দিষ্ট কোনো সময় এখনো ঠিক করেননি ক্রিস্টিয়ানো রোনালদো। বরং পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার লক্ষ্য নিয়েই খেলা চালিয়ে যেতে চান তিনি।

সূত্র: টিওয়াইসি স্পোর্টস

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

২৮ জুলাই ২০২৪: ডিবি কার্যালয়ে ছয় সমন্বয়কের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা—যে ঘটনা জন্ম দিয়েছিল ব্যাপক বিতর্ক

বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা নিয়ে রোনালদো নাজারিওর কড়া মন্তব্য

আপডেট সময় ১২:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬